আমাদের সম্পর্কে

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর। আমরা তাঁর কাছে আমাদের অন্তরের অনিষ্ট ও কাজের ত্রুটি থেকে আশ্রয় চাই। দরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ (সা.)-এর ওপর।

বিয়ে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং রাসূলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি মানুষের জীবনে প্রশান্তি, দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতার এক সুন্দর অধ্যায়।বর্তমান সমাজের এই ফ্রি মিক্সিং আর যিনার অন্যতম কারণ হচ্ছে সঠিক সময়ে বিয়ে না করা। পাশ্চাত্যের সংস্কৃতি আমাদের সমাজে আজ এমনভাবে প্রভাব ফেলেছে যেখানে যিনা, ফ্রি মিক্সিং বর্তমান সময়ে নারী পুরুষের প্রাত্যহিক কাজের অংশ। আমার সমাজের এই ট্যাবু ভাঙতে চাই ইন শা আল্লাহ। বিবাহকে সহজ করে পাশ্চাত্যের এই সভ্যতাবিবর্জিত অপসংস্কৃতি বন্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা সকলে যদি এখনই সচেতন না হই তবে এই ফিতনা সমাজের প্রতিটি ঘরে ঘরে এমনভাবে বীজ বপন করবে যা একটা সময় ভয়ংকর রূপ ধারণ করবে। বর্তমানের এই যিনা, ব্যাভিচার, পরকীয়া, ধর্ষণ, আত্মহত্যার অন্যতম কারণ ইসলামি শরীয়াহকে সমাজব্যবস্থায় সঠিকভাবে প্রয়োগ না করা। ফলস্বরূপ আজকের এই যুবসমাজ ভয়ংকরসব ফিতনায় জড়িয়ে যাচ্ছে।

অন্যদিকে যারা এই ভয়াবহ ফিতনার যুগে স্রোতের বিপরীতে গিয়ে সুন্নাহ আঁকড়ে ধরার জন্য পরিবার ও সমাজের সকল তথাকথিত অপসংস্কৃতি আর ফিতনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদেরকে আমরা কিভাবে ভুলে যেতে পারি? তাদের সকল সংগ্রামের পাশাপাশি দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়ায় আমরা শরিক হতে চাই।আর এই প্রয়োজন থেকেই ২০২৪ সালে দ্বীনি নিকাহের যাত্রা শুরু ছোট একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে। আমাদের লক্ষ্য ছিলো স্পষ্ট, সমাজের এই ফ্রি মিক্সিং আর যিনাকে অনুৎসাহিত করে বিবাহকে আরও সহজ করা। আমরা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি এর মাপকাঠি একমাত্র আল্লাহ তা'আলাই ইন শা আল্লাহ। আর এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ওয়েবসাইট প্রকাশ করেছি ১০ সেপ্টেম্বর ২০২৬। আল্লাহর বিশেষ রহমতে আমাদের ফেসবুক কমিউনিটি থেকে শত শত বিবাহ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

আমাদের লক্ষ্য হচ্ছে, ফেসবুক কমিউনিটি ও এই ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের জন্য শরীয়াহসম্মত ইসলামিক প্লাটফর্ম গড়ে তোলা। জাহেলী সমাজের এই ফিতনা ভেঙে বিবাহে উৎসাহিত করা, পাত্রীর পরিবারের জন্য চিরঅভিশাপ- যৌতুকের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেয়া এবং নগদ মোহরানায় সুন্নাহ সম্মত বিয়েকে প্রচলিত করা। আমরা বিশ্বাস করি,আমাদের এই প্লাটফর্ম শুধু মানুষের পরিচয় করিয়ে দেয় না; বরং শরীয়াহ সম্মত নিরাপদ সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ তৈরি করে।দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পেতে সহায়তা করে। সকল মুসলিম উম্মাহের কাছে আমাদের এই খেদমত পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমাদের এই যাত্রাপথে সকল সহযাত্রীদেরকে জানাই জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আমাদের নিয়্যত পবিত্র রাখুন, আমাদের সকল নেককাজ সহজ করুন এবং বারাকাহ দান করুন। আমিন।

যে নীতিগুলো আমাদের পথ দেখায়

ইসলামী মূল্যবোধ

বিবাহে ইসলামি শরীয়তের সকল বিধিনিষেধ মেনে নিয়েই আমাদের ওয়েবসাইট পরিচালিত ।

গোপনীয়তা ও নিরাপত্তা

ব্যক্তিগত তথ্যের গোগোপনীয়তার ব্যাপারে ইসলামে কড়া বিধিনিষেধ রয়েছে।দ্বীনি নিকাহ ব্যক্তিগত তথ্যের আমানত হিসেবে রাখার সর্বোচ্চ চেষ্টা করে ইন শা আল্লাহ ।

পরিবারের সম্পৃক্ততা

বায়োডাটা এপ্রুভ এর জন্য অভিভাবকের সম্মতির প্রয়োজন হয় । তাই প্রতিটি বায়োডাটায় পাত্র/পাত্রীর পারিবারিক সম্মতি নিশ্চিত করা হয় ।

একটি প্রয়োজন থেকে একটি বিশ্বস্ত কমিউনিটি

আমরা প্রতিনিয়ত ব্যবহারকারীদের অভিজ্ঞতা, প্রয়োজন এবং নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করি। গবেষণা ও দায়িত্বশীল উন্নয়নের মাধ্যমে সেবাটিকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তোলাই আমাদের কাজ।

  1. 01
    ২০২৪

    দ্বীনি নিকাহের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  2. 02
    আজ

    মুসলিম উম্মাহর খেদমতে নিয়োজিত

  3. 03
    আগামী

    সামাজিকভাবে আরোও সহজ ও পরিবারকেন্দ্রিক হালাল রিশতার পরিকল্পনা